হানসা লিমিটেডসহ দুই প্রতিষ্ঠানে সিইও হলেন শাখাওয়াত হোসেন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৬:০৪ পিএম
শাখাওয়াত হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন শাখাওয়াত হোসেন।
ওয়েস্টিন ঢাকা, হানসা প্রিমিয়াম রেসিডেন্স, শেরাটন ঢাকা (আসন্ন -ডিসেম্বর ২০১৯), হায়াত সেন্ট্রিক (আসন্ন -২০২১), হায়াত রেসিডেন্স (আসন্ন -২০২১) এবং সেন্ট রেজিস (আসন্ন- ২০২৩) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের নিজস্ব প্রতিষ্ঠান।
হানসা ম্যানেজমেন্ট লিমিটেড দেশের একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক ও হসপিটালিটি সুবিধা পরিচালনা পরিষেবা প্রদানকারী সংস্থা।
শাখাওয়াত বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের একজন খ্যাতনামা ব্যাক্তিত্ব। ১৮ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে তিনি এই সেক্টরে কাজ করে যাচ্ছেন। হোটেল ও পর্যটন শিল্পে শাখাওয়াত হোসেনের রয়েছে অতুলনীয় সাফল্য ও ব্যাক্তিগত অর্জন।
তিনি বাংলাদেশের বিভিন্ন নামিদামি হোটেলগুলোতে কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
স্টারউড হোটেলস ও রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মধ্যে বিশ্বব্যাপী সংযুক্তির পরে তারই নেতৃত্বে ওয়েস্টিন ঢাকা সফলভাবে একটি ম্যারিয়ট আন্তর্জাতিক হোটেল হিসেবে পরিণত হয়। তার তত্ত্বাবধানে ওয়েস্টিন ঢাকা, এশিয়া মহাদেশের মধ্যে ৩য় শীর্ষ হোটেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে (ADR এবং RevPAR হিসেব অনুযায়ী)।
দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে শাখাওয়াত হোসেনের সফল নেতৃত্বের বহু সাফল্য ও দক্ষতা পরিলক্ষিত হয়েছে যার মধ্যে উল্লেযোগ্য হচ্ছে, রাজস্ব ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ, সম্পদ উন্নয়ন, প্রক্রিয়া উন্নয়ন এবং হোটেল প্রাক-উদ্বোধন পরিচালনা। প্রতিযোগীদের শক্তি, অর্থনৈতিক প্রবণতা, সরবরাহ এবং চাহিদাসহ সামগ্রিক বাজার সম্পর্কে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন।
ওয়েস্টিন ঢাকা হোটেলের রেসিডেন্স ম্যানেজার এবং ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব নেওয়ার আগে তিনি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রুম ডিভিশন ম্যানেজার, ডিরেক্টর অপারেশন উল্লেখযোগ্য।
ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে তার নেতৃত্বে ওয়েস্টিন ঢাকা এখনও শীর্ষস্থানীয় হোটেল হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। শাখাওয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগে এমবিএ ডিগ্রি লাভ করেছেন।
