Logo
Logo
×

Advertisement

রাজধানী

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ আগুন লাগে। আগুনে ওই তরুণের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তার বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।

জানা যায়, তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট সংলগ্ন এলাকায় একটি ঘরে ভাড়া থাকতেন। ভোরে আগুনের সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তিনি আর বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে কলোনির পশ্চিমপাড়ায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের টানা চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

বনানী থানার ওসি সালাউদ্দিন অগ্নিকাণ্ডে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্র নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

এমপি নুসরাতের বাড়িতে আগুন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

কক্সবাজারে আবারও হোটেলে আগুন

কক্সবাজারে আবারও হোটেলে আগুন

আরও পড়ুন

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম