আগুনে কয়েকটি বাড়ি পুড়ে গেছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন।
জানা যায়, ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনে প্রায় সাত থেকে আটটি ঘর ও একটি দোকান পুড়ে গেছে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার বলেন, ‘অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।’
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি বলে জানায় বনানী থানার পুলিশ।

