Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিরপুরে বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:২০ পিএম

মিরপুরে বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা ও তার কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে মিরপুর ২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় পুলিশ লাশ দুটি পেয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আকতার হোসেন এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, নিহত বৃদ্ধার বয়স অনুমানিক ৬০ বছরের কাছাকাছি। আর গৃহকর্মীর বয়স ১৫ বছরের মতো। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, গৃহকর্মী মেয়েটির কোনো খোঁজখবর না পেয়ে তার খালা সন্ধ্যায় ওই বাসায় যান। দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে লাশ দেখে তিনি পুলিশে খবর দেন।

ওসি বলেন, মেয়েটি গতকাল (সোমবার) থেকেই ওই বাসায় কাজ শুরু করেছিল বলে তার খালা পুলিশকে জানিয়েছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহের কাজ করছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে মিরপুর বিভাগের সহকারী কমিশনার খায়রুল আমিন বলেন, ওই বৃদ্ধা বাসাটিতে ভাড়া থাকতেন। তার একজন পালিত ছেলে মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে আসতেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে কীভাবে হত্যা করা হয়েছে- তা এখনো স্পষ্ট নয়। আমরা তার পালিত ছেলের বিষয়ে খোঁজ নিচ্ছি।

Advertisement

মিরপুর

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম