Logo
Logo
×

Advertisement

রাজধানী

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:৩০ এএম

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের আগুনে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন।

শনিবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- স্বামী আশরাফ ও তার স্ত্রী রোজিনা।  তারা কাচপুরের ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ভোরে কাচপুরের ভাড়া বাসায় রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালান গৃহবধূ রোজিনা। এসময় পাইপের লিকেজ থেকে গ্যাসের চুলায় আগুন ধরে যায়। এতে রোজিনা ও তার স্বামী দগ্ধ হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।  

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশরাফের ৭৪ শতাংশ ও তার স্ত্রী রোজিনার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।  তাদের অবস্থা আশংকাজনক বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক।

Advertisement

সোনারগাঁও দগ্ধ ঢামেক

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম