Logo
Logo
×

Advertisement

রাজধানী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'ভুয়া যুগ্ম সচিব' গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৫:৪৮ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'ভুয়া যুগ্ম সচিব' গ্রেফতার

ভুয়া 'যুগ্ম সচিব' পরিচয়দানকারী আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া 'যুগ্ম সচিব' পরিচয়দানকারী আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেয়ার কথা বলে এক ব্যাংকারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার বিকালের দিকে পল্টন-হাইকোর্ট এলাকার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গেফতার আবুল কালাম আজাদের বাড়ি নারায়ণগঞ্জ। তার বাবার নাম মৃত. আবুল হাসেম মিয়া বলে জাতীয় পরিচয় পত্রে উল্লেখ থাকলেও তার প্রকৃত বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতার ওই ব্যক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেয়ার কথা বলে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে কয়েক দফায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তার প্লট পাওয়ার আবেদনসহ সব কাগজপত্র তার নিজের কাছে জমা রেখে দেন। পরে আবেদন অনুমোদ হয়েছে বলে জানিয়ে কয়েক দফায় পৌনে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর সবুজবাগ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সিআইডি ইকোনমিক শাখার একটি চৌকশ দল তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর ওই ব্যক্তি প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তার এনআইডিতে ব্যবহৃত ঠিকানাটিও ভুয়া।
 

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয় ভুয় যুগ্ন সচিব গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম