Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাড্ডায় মোটরসাইকেলে আগুন: রাইড শেয়ার চালকদের কর্মবিরতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৯ পিএম

বাড্ডায় মোটরসাইকেলে আগুন: রাইড শেয়ার চালকদের কর্মবিরতি

Advertisement

ট্রাফিক পুলিশের ওপর বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলী নামের এক পাঠাও চালক।

সোমবার সকালে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশি হয়রানির কারণে শওকত আলী ত্যাক্ত-বিরক্ত ও হতাশায় এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।

পুলিশি হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে ডিআরডিইউ। 

সোমবার দুপুরে ডিআরডিইউ’র সাধারণ সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাড্ডার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আত্মহুতি দিলে তাদের বিবেক নাড়া দেবে?’

রাইড শেয়ারিং অ্যাপের চালকরা যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করে - ট্রাফিক পুলিশের এমন অভিযোগের জবাবের বেলাল আহমেদ বলেন, ‘গাড়ি কোথাও ব্রেক করলেই সেখানেই ধরে ফেলে পুলিশ। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যত্রতত্র দাঁড়াব না। আমাদের শহর অনুযায়ী যতটুকু জায়গা দেওয়া যায় ততটুকু দেওয়া হোক। যদি ১০টা স্পট দেওয়া হয়, আমরা সেই ১০টাতেই দাঁড়াব।’

ছয় দফার বিষয়ে ডিআরডিইউ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কয়েক দফা জানিয়েছি, কিন্তু কোনো প্রতিষ্ঠান আমাদের গ্রহণ করেনি। আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কোনও ভায়োলেন্সে বিশ্বাসী না।’

Advertisement

মোটরসাইকেল পেট্রল শওকত আলী পাঠাও চালক

Advertisement

আরও পড়ুন

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম