Logo
Logo
×

Advertisement

রাজধানী

৩০ কেজির বাঘাড় বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৪ পিএম

৩০ কেজির বাঘাড় বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড!

Advertisement

রাজধানীর কারওয়ান বাজারে এক মাছ ব‍্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৩০ কেজি ওজনের একটি বাঘাড় বিক্রির অপরাধে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

কারওয়ান বাজারের মাছের আড়তে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা), র‍্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের যৌথ টহল অভিযানের সময় এ অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যবসায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাকে দণ্ড ধারা ৩৯ অনুযায়ী, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই আড়ত থেকে জেলিযুক্ত নিষিদ্ধ ১০০ কেজি চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করে জরিমানা করা হয়।

উল্লেখ্য, মহাবিপন্ন বাঘাড় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল ২ অন্তর্ভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী।

Advertisement

৩০ কেজি বাঘাড় বিক্রি ব্যবসায়ী অর্থদণ্ড

Advertisement

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সৌরবিদ্যুতে জোর ডিএনসিসির সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা-লুট ৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম