Logo
Logo
×

Advertisement

রাজধানী

উত্তরা-মতিঝিলে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম

উত্তরা-মতিঝিলে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

Advertisement

মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত শনিবার থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল ছুটছে। 

বিদ্যুৎচালিত এ গণপরিবহণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি, আপনি তো শারীরিক প্রতিবন্ধী?

ওই দিন আদেশে ডিএমটিসিএল জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

গত ৩১ ডিসেম্বর থেকে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন চালু হয়। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। 

এতদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করত।

উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। আর উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। পাশাপাশি উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা।

এ ছাড়া আগে থেকে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। 

এ অংশের মাঝখানের সাতটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা থাকলেও বিদ্যুৎচালিত এ গণপরিবহণে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
 

Advertisement

উত্তরা-মতিঝিল নতুন সূচি মেট্রোরেল

Advertisement

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনে ঢাকা দক্ষিণে ১৯ ভবন নির্মাণের পরিকল্পনা: প্রতিমন্ত্রী শাহে আলম

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনে ঢাকা দক্ষিণে ১৯ ভবন নির্মাণের পরিকল্পনা: প্রতিমন্ত্রী শাহে আলম

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা, দেখে নিন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা, দেখে নিন সময়সূচি

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

দুর্গাপূজায় যাত্রীসেবা নিশ্চিতে সদরঘাটে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম