Logo
Logo
×

Advertisement

রাজধানী

গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ তরুণী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ তরুণী গ্রেফতার

Advertisement

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন।

এ ঘটনায় বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

গত ১৪ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

Advertisement

গুলশান বার হাতাহাতি তরুণী গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম