Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঝড়ের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ ৪ জনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১১:২৬ এএম

ঝড়ের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ ৪ জনের মৃত্যু

রাজধানীর মতিঝিল এলাকার দৃশ্য, সোমবারের ছবি

Advertisement

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে চারজন মারা গেছেন। সোমবার  দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) ও অন্যজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

ঝড়ের রাত রাজধানী বিদ্যুৎস্পৃষ্ট ৪ জন

Advertisement

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম