Logo
Logo
×

Advertisement

রাজধানী

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:০১ এএম

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Advertisement

রাজধানীর হাজারীবাগে ট্যানারি মোড়, তিন মাজার সংলগ্ন ফেনী ট্যানারির পাশে একটি টিনশেড খেলনার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ হক ও খোকন ট্যানারির দিকে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয় মসজিদ থেকে মাইকে সতর্কতা ও সহযোগিতার জন্য ঘোষণা দেওয়া হয়। আগুন যাতে আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম