Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:৫৭ এএম

ঢাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি

প্রতীকী ছবি

Advertisement

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, এসময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ, যা দিনের বেলায় ঘামঝরা পরিবেশ তৈরি করতে পারে তবে হালকা বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি আনতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে সামান্য পরিমাণ।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল– এই আট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসব এলাকায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিও। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

রাজধানীর খবর

Advertisement

আরও পড়ুন

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম