Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

কেমিক্যালমুক্ত আম চিনবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১০:৫০ এএম

কেমিক্যালমুক্ত আম চিনবেন যেভাবে

সংগৃহীত ছবি

Advertisement

আমের গন্ধে মৌ মৌ করছে বাজার। অন্য সববারের তুলনায় এখন আমের দামও বেশ স্বস্তা। পাঁকা আমের মত সুস্বাদু ফল খুব কমই আছে। তবে আপনাকে সচেতন থাকতে হবে যে, তা কেমিক্যালমুক্ত কিনা। এর উপরেই নির্ভর করছে আপনার আর আপনার পরিবারের সুস্বাস্থ্য।

কেমিক্যালমুক্ত আম চেনার উপায়

অবশ্যই মাছি বসবে: আম কিনতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন তা হল- আমের ওপর মাছি বসে কিনা। আমে রাসায়নিক ফরমালিন বা কার্বাইড দেওয়া থাকলে সে আমের উপরে কখনই মাছি বসবে না।

সাদাটে ভাব থাকবে: গাছপাকা আম হলে দেখবেন, আমের গায়ে এক ধরণের সাদাটে ভাব থাকে, সেরকম রঙিন ভাব থাকেনা। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে দেওয়া আম হয় সুন্দর, দাগহীন ও পরিষ্কার।

গায়ে অনেক দাগ থাকে: গাছপাকা আমের ত্বকে দাগ থাকে। রাসায়নিকে পাকানো আমের গা হয় দাগহীন। কারণ কাঁচা অবস্থাতেই পেড়ে ফর্মালিন ও কার্বাইড দিয়ে পাকানো হয়।

কোন সুস্বাদ বা টক-মিষ্টি গন্ধ নেই: আম কেনার পর সেই আম মুখে দেয়ার পর যদি দেখেন যে আমে কোন সৌরভ নেই কিংবা আমে টক-মিষ্টি কোনো স্বাদই নেই- বুঝবেন যে সে আমে ফর্মালিন জাতীয় কোন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে।

খোসার রঙের ভিন্নতা: গাছপাকা আমের গায়ের রঙও আলাদা। গোড়ার দিকে একটু গাঢ় রঙ থাকে গাছপাকা আমে। রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আমের আগাগোড়া হলদে রঙ হয়ে যায়। হিমসাগর সহ আরও বেশ কিছু জাতের আম পাকলেও সবুজ থাকে। গাছপাকা হলে এসব আমের ত্বকে কালো কালো দাগ পড়ে। রাসায়নিক দিয়ে পাকানো হলে আমের ত্বক হয় মসৃণ ও সুন্দর।

আমের সুমিষ্ট গন্ধ পাওয়া যাবে: ফরমালিনমুক্ত আম চেনার উপায় একটি উপায় হচ্ছে গন্ধ শুকে দেখা। আম কেনার আগে নাকের কাছে নিয়ে ভালো করে শুকুন। গাছপাকা আম হলে অবশ্যই বোঁটার কাছে চেনা গন্ধ পাবেন। ওষুধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না কিংবা বাজে বা ঝাঁজালো গন্ধ থাকে। ফলে বোঝা যায় যে আমটা আসলে গাছপাকা না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম