Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আইইউবির আন্তর্জাতিক সম্মেলন

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আইইউবির আন্তর্জাতিক সম্মেলন

Advertisement

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আগামী ৯ ও ১০ এপ্রিল ঢাকার নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশন্স: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ”।

আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে এ সম্মেলনে দেশ বিদেশের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা অংশ নেবেন। সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে একটি দেশের পরিচয়, ভাবনা ও অর্থনীতিকে প্রভাবিত করে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে থাকবে কী-নোট বক্তব্য, প্যানেল আলোচনা এবং ১২টি সমান্তরাল সেশন। এসব সেশনে মিডিয়া, উপস্থাপন, গল্প বলার ধরণ, দর্শকের দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল শিল্পের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে নানা দিক তুলে ধরা হবে।

পাশাপাশি শিক্ষক ও গবেষকবৃন্দ তাদের অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করবেন। 

সম্মেলনের প্রথম দিনে কী-নোট বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের উপ-উপাচার্য অধ্যাপক ক্রেইগ ব্যাটি। 

দ্বিতীয় দিনে কী-নোট বক্তব্য দেবেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।আয়োজকদের আশা, এ সম্মেলন গবেষণা, সৃজনশীল চর্চা ও নীতিনির্ধারণে নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://iub.ac.bd/page/media-comm-conference-Apr-2026 

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম