Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Advertisement

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬)। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ অক্টোবর। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণাকর্ম রয়েছে। 

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়।

আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

১৬ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম