Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Advertisement

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য বাণিজ্যিক যানবাহন ক্রয়ে অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। 

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের আওতায় সিএমএসএমই গ্রাহকরা রানার মোটরস পিএলসির বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আকর্ষণীয় সুদহারে খুব দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের জন্য অর্থায়নপ্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো, যাতে তারা ব্যবসার পরিবহণ ও সরবরাহ সক্ষমতা বাড়াতে, পরিচালন কার্যক্রম আরও দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং রানার মোটরস পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম