Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদযাপিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদযাপিত

‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত। ছবি: যুগান্তর

Advertisement

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। 

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। পহেলা বৈশাখের এ আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, নাগরদোলা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ লোকজ নানা সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফের সাজে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। 

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 

বৈশাখের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকালে দেশের খ্যাতনামা সংগীত শিল্পীদের পরিবেশনায় শুরু হয় উৎসব মাতানো প্রাণবন্ত কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। 

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীনসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এআইইউবি প্রতিবছরই এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এক সুতোয় গেঁথে আসছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম