Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

নতুন মাইলফলক: হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, তিনটি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

নতুন মাইলফলক: হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, তিনটি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

ঢাকার গুলশান-১ এ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ছবি: যুগান্তর

Advertisement

হায়ার বাংলাদেশে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ঢাকার গুলশান-১ এ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যেখানে প্রদর্শিত হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (VI) সিস্টেম। 

এই উদ্বোধন বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তাদের জন্য এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম নতুন পণ্য উন্মোচন করে। এগুলো হলো- ‘Gravity AI Series ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার’, ‘ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো’, এবং ‘১০০ ইঞ্চি QD-Mini LED 4K টেলিভিশন।’ 

স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্ভাবনী পণ্য ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম পণ্য পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে। 

আমাদের লঞ্চ ইভেন্টের উপহার হিসেবে হায়ার ঘোষণা করেছে, যে সকল ব্যবহারকারী-পুরনো ও নতুন (যারা ১ জানুয়ারি ২০২৪ এর পর এয়ার-কন্ডিশনার ক্রয় করেছেন)- তারা এখন থেকে তাদের হায়ার এয়ার-কন্ডিশনারে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি উপভোগ করবেন। এটি হলো নতুন যুগের ‘জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি’ নীতি, যা আজ হায়ার বাংলাদেশ চালু করেছে।

স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে ভিত্তি করে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম