Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

ব্র্যাক ইউনিভার্সিটির নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন।

শুক্রবার (২৪ এপ্রিল) এ  পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে, যার দূরদর্শী চিন্তা ও আন্তরিক ইচ্ছায় এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং দেশে মিডওয়াইফারি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

অনুষ্ঠানে BRAC James P Grant School of Public Health-এর ডিন ড. লরা রাইখেনব্যাক-এর পক্ষ থেকে সব অংশগ্রহণকারী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং মিডওয়াইফারি পেশার উন্নয়নে তাদের অব্যাহত অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

ব্র্যাক ইউনিভার্সিটির নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের পরিচালক শারমিনা রহমান বলেন, ব্র্যাকের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি সব অ্যালামনাইকে পরস্পরের সঙ্গে সংযুক্ত থেকে এই মহৎ পেশাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ও সাবেক শিক্ষকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যময় করে তোলে। 

উল্লেখ্য, ২০১৩ সালে স্যার ফজলে হাসান আবেদের ইচ্ছায় ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মিডওয়াইফারি প্রোগ্রাম চালু হয়। এ কর্মসূচির মাধ্যমে গড়ে ওঠা দক্ষ মিডওয়াইফরা বর্তমানে বাংলাদেশের আনাচে-কানাচে মা ও শিশুস্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির এ উদ্যোগ দেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং মিডওয়াইফারি পেশার মর্যাদা আরও সুদৃঢ় করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

ব্র্যাক ইউনিভার্সিটিতে জব সার্কুলার, এইচএসসি পাশেই আবেদন

ব্র্যাক ইউনিভার্সিটিতে জব সার্কুলার, এইচএসসি পাশেই আবেদন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

এসএসসি পাশেই ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ

এসএসসি পাশেই ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ

স্কুল গ্রেড থেকে এগিয়ে থাকা ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা

স্কুল গ্রেড থেকে এগিয়ে থাকা ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা

আরও পড়ুন

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের ডিলার সম্মেলন

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের ডিলার সম্মেলন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ

তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম