Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Advertisement

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে ড্যাফোডিল গ্রুপ। শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬-এ ড্যাফোডিল গ্রুপ  শিক্ষা, গবেষণা, শিল্প এবং উদ্ভাবনের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম উপস্থাপন করেন। 

সম্মেলনে ড্যাফোডিল কম্পিউটারস প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি) এবং আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ প্রমুখ।  

প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিলের বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগ বিশেষ করে ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা পর্যবেক্ষণ করেন।  

ড্যাফোডিলের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে তুলে ধরার ওপর জোর দেন এবং দেশের প্রদেয় উৎপাদন সক্ষমতাকে গর্বের সঙ্গে উদযাপনের আহ্বান জানান।  

প্যাভিলিয়ন পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সৌজন্য মতবিনিময় হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

প্রযুক্তিনির্ভর সমাধানে প্রধানমন্ত্রীর আগ্রহ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

কন্টেন্ট রাইটার পদে লোক নেবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

কন্টেন্ট রাইটার পদে লোক নেবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ উদ্বোধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ উদ্বোধন

ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর আবেদন শুরু

ভবিষ্যৎ শিক্ষক, গবেষক ও নেতৃত্ব তৈরিতে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর আবেদন শুরু

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়কের উদ্বোধন

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়কের উদ্বোধন

স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেলেন ডিআইইউ’র অধ্যাপক ড. এম এ রহিম

স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেলেন ডিআইইউ’র অধ্যাপক ড. এম এ রহিম

আরও পড়ুন

বিশ্ব বাত দিবস আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম