বাজারে এলো ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের নতুন এসি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিশন’ বাজারে এনেছে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ নতুন ‘এআই অ্যারোমা’ সিরিজের এয়ার কন্ডিশনার। শনিবার রাজধানীর বনশ্রীর বিআরসিসি কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সিরিজটির উদ্বোধন করেন আরএফএল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুর আলম।
নতুন এই সিরিজের এয়ার কন্ডিশনারে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেলফ-লার্নিং প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহারকারীর অভ্যাস ও ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কুলিং সেটিংস সমন্বয় করতে পারে।
এছাড়া বিল্ট-ইন অ্যারোমা প্যানেলের মাধ্যমে শীতল বাতাসের পাশাপাশি ঘরে ছড়িয়ে পড়বে মনোরম সুগন্ধ।‘এআই অ্যারোমা’ সিরিজের এসিতে আরও রয়েছে স্মার্ট এয়ারফ্লো, থ্রিডি এয়ার ইনটেক, শতভাগ কপার কনডেন্সার, ওটিএ বা ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট এবং অটো ক্লিনিং সুবিধা।
পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি ব্যবহারের ফলে কার্যকর কুলিংয়ের পাশাপাশি কম বিদ্যুৎ খরচে দীর্ঘ সময় নির্ভরযোগ্য সেবা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. নুর আলম বলেন, “আধুনিক প্রযুক্তি ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সমন্বয়ে ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের এয়ার কন্ডিশনার বাজারে আনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার সুবিধা এবং ব্যবহারবান্ধব বিভিন্ন ফিচার গ্রাহকদের আরও আরামদায়ক ও উন্নত অভিজ্ঞতা দেবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “গুণগত মান, উদ্ভাবন ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে আনা হবে।”
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব অপারেশনস শুভাশীষ ভট্টাচার্য, হেড অব মার্কেটিং রিফাত হাসান, হেড অব সেলস মো. হাফিজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ভিশনের নতুন ‘এআই অ্যারোমা’ সিরিজের এয়ার কন্ডিশনার দেশব্যাপী ভিশন এম্পোরিয়ামের সব শোরুমে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে অথবা ডটকম থেকেও পণ্যটি অর্ডার করা যাবে।
