Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদনে আর ১০ দিন বাকি

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদনে আর ১০ দিন বাকি

ফাইল ছবি

Advertisement

সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।

গত বছর ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম পুরস্কারের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে এ আয়োজন করা হচ্ছে। জেন্ডার-সংবেদনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্টকে স্বীকৃতি দেওয়া হবে।

সংবাদপত্র প্রতিবেদন বিভাগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুটি, টেলিভিশন প্রতিবেদন, অনলাইন নিউজ পোর্টাল, বিনোদন প্রতিবেদন বিভাগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুটি, বিনোদন কনটেন্ট (নাটক) এবং বিজ্ঞাপন (টিভিসি, ওভিসি ও সামাজিক যোগাযোগমাধ্যম) বিভাগসহ মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

এ আয়োজনের উদ্দেশ্য হলো গণমাধ্যম ও সৃজনশীল কনটেন্টে যুব, নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবন, অধিকার ও অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীনভাবে উপস্থাপনের চর্চাকে উৎসাহিত করা। একই সঙ্গে জেন্ডার সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের কাজকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া।

১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজ নিয়ে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট জমা দিতে হবে।

গণমাধ্যম সমাজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে জেন্ডার বিষয়ে দায়িত্বশীল ভাষা, মানবিক উপস্থাপন এবং বৈষম্যহীন দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আবেদনের বিস্তারিত নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় নির্দেশনা অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা সম্পাদক নজরুল ইসলাম

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা সম্পাদক নজরুল ইসলাম

সাউথইস্ট ইউনিভার্সিটি ১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম