Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

সাউথইস্ট ইউনিভার্সিটি

১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

Advertisement

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ৩০-৩১ অক্টোবর দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।  আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে গবেষণালব্ধ ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন শেয়ার এবং প্রকৌশল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ; টিপিসি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ; আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের প্যাট্রন ও এসইইউর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। 

৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে।  সম্মেলনে অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা সম্পাদক নজরুল ইসলাম

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা সম্পাদক নজরুল ইসলাম

সাউথইস্ট ইউনিভার্সিটি ১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম