Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

Advertisement

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্প খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রæপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ পরিদর্শনে উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এ ধরনের মতবিনিময়কে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।

আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, বাংলাদেশের শিল্প খাত ক্রমাগত আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় প্রযুক্তি, পণ্যের গুণগত মান, দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্পকার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

পরিদর্শনকালে আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলের সঙ্গে উৎপাদন সক্ষমতা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তির ব্যবহার এবং টেকসই শিল্প উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় শিল্পপ্রযুক্তির উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবন, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশগত বিবেচনাকে গুরুত্ব দিয়ে শিল্পের সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনাও উঠে আসে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান ও ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্ল্যান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্ল্যান্ট হেড মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারখানা পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আকিজ রিসোর্স আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ জোরদার, শিল্পক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং প্রযুক্তি ও টেকসই উৎপাদনসংক্রান্ত সহযোগিতার সম্ভাবনা অন্বেষণে আগ্রহী।

আকিজ রিসোর্সের এ উদ্যোগ দেশের শিল্প খাতের সক্ষমতা আন্তর্জাতিক অংশীজনদের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ-জার্মানি শিল্প ও বাণিজ্যিক সম্পর্কের নতুন সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

বিশ্ব বাত দিবস আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম