Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে-২০২৬ উদযাপিত

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে-২০২৬ উদযাপিত

Advertisement

স্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে উদযাপিত হয়েছে খাবার নিশ্চিতকরণে রন্ধনশিল্পের আন্তর্জাতিক শেফস ডে-২০২৬। আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার- এই প্রতিপাদ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শতাধিক শেফ ও রন্ধনশিল্প সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

শেফস ফেডারেশন অব বাংলাদেশ (সিএফবি) আয়োজিত এ অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল। পেশাদার শেফদের অবদান উদযাপনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মিস লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। রাষ্ট্রদূত বলেন, খাদ্য মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক শেফস ডের এ আয়োজন রন্ধনশিল্পীদের সৃজনশীলতা ও পেশাদারিত্বকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান তার বক্তব্যে বলেন, শেফরা শুধু খাবার তৈরি করেন না, তারা মানুষের খাদ্যাভ্যাস ও রুচি গঠনেও ভূমিকা রাখেন। স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন এবং নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করা জরুরি। আন্তর্জাতিক শেফস ডে আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং রন্ধনশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার ও সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. মাহবুবুর আলম।

রহমতুল্লাহ খোন্দকার বলেন, রন্ধনশিল্পের পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার এবং সৃজনশীল রান্নার চর্চাকে উৎসাহিত করা সম্ভব। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার শেফদের বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবার তৈরিতে সহায়তা করবে। আন্তর্জাতিক শেফস ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের এক্সপেরিয়েন্স জোনে শেফ ও অতিথিরা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদ তৈরিতে পণ্যটির বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে-২০২৬ উদযাপিত

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে-২০২৬ উদযাপিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম