Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

Advertisement

বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাবেদ কারদার। এছাড়া এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরী পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকরা ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস।  ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর আশিকুর রহমান তমাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির।  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।  

এছাড়া কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সিনিয়র প্রেজেন্টার সাদওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ নির্বাচিত হয়েছেন। মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক পদে চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন, গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের প্রেজেন্টার আতিকুর রহমান আতিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু নির্বাচিত হয়েছেন।  

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

‘গিফট অব সাইট’: চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইস্পাহানির যৌথ উদ্যোগ

‘গিফট অব সাইট’: চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইস্পাহানির যৌথ উদ্যোগ

লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর

লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম