Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

Advertisement

আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে। 

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

তিনি বলেন, ইনোভারের এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছি। এজন্য আমরা আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করছি। 

শেখ জসিম উদ্দিন বলেন,  আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভারের পণ্য দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে।

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, ইনোভারের প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। এজন্য আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতে সেবা নিশ্চিত করে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

ডিজাইনড ফর নাউ- মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যাত্রা শুরু করা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে- সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্যকরণ ও পরিসর সম্প্রসারণ করছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

৪ শতাধিক পণ্য নিয়ে ৭০০ ডিলার যুক্ত করল ইনোভার

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী

‘গিফট অব সাইট’: চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইস্পাহানির যৌথ উদ্যোগ

‘গিফট অব সাইট’: চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইস্পাহানির যৌথ উদ্যোগ

লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর

লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম