গেমস ও পুরস্কারের আয়োজনে পাঠাওয়ের মাসব্যাপী উৎসব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে গেমস, পুরস্কার ও বিভিন্ন সেবাভিত্তিক সুবিধা নিয়ে মাসব্যাপী আয়োজন করেছে পাঠাও। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পাঠাও ফেস্ট-২০২৬।
এবারের আয়োজনে ব্যবহারকারীদের জন্য থাকছে কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। পাশাপাশি রাইড, খাবার অর্ডার ও পার্সেল সেবায় বিভিন্ন সুবিধার পাশাপাশি ব্যবহারকারীদের ইচ্ছাপূরণের উদ্যোগও রয়েছে। ‘উইশ’ পাঠাও কর্মসূচির আওতায় পুরো আয়োজনে ১১ জনের ইচ্ছা বা স্বপ্ন পূরণ করা হবে। তাদের মধ্যে ছয়জন সাধারণ ব্যবহারকারী এবং পাঁচজন পাঠাও হিরো।
আয়োজনের অংশ হিসেবে রয়েছে ‘ওস্তাদ! ডানে না বামে?’ নামের একটি ইন-অ্যাপ কুইজ। এতে প্রতিদিন তিনটি করে নতুন প্রশ্ন যুক্ত হবে। প্রশ্নের উত্তর সঠিক নাকি ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপের মাধ্যমে খেলায় অংশ নেওয়া যাবে। টানা তিন দিন সঠিক উত্তর দিলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্টস। এছাড়া ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গেমে অংশগ্রহণ ও সঠিক উত্তরের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। তাদের মধ্যে একজন পাবেন একটি গোল্ড কয়েন এবং অন্য ১৪ জন পাবেন উপহার হ্যাম্পার। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’ থেকে গেমটিতে অংশ নেওয়া যাবে।
এদিকে দৈনন্দিন যাতায়াত ও খাবার অর্ডারের খরচ কমাতে নির্দিষ্ট সেবায় ছাড় ও ক্যাশব্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট রাইডে দ্বিগুণ পয়েন্ট এবং যোগ্য রাইডের ভাড়া পাঠাও পে দিয়ে পরিশোধ করলে অতিরিক্ত দ্বিগুণ পয়েন্ট পাওয়া যাবে। ফলে নির্ধারিত শর্ত পূরণ হলে সর্বোচ্চ চারগুণ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।
খাবার অর্ডারের ক্ষেত্রে পাঠাও ফুডে সারা দিন বিনা ডেলিভারি চার্জে অর্ডার করা যাবে। নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ের পাশাপাশি প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ ও ফ্ল্যাশ ডিলের ব্যবস্থা থাকছে।
পাঠাও পে ব্যবহার করে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইড, ফুড এবং পার্সেল—এই তিনটি সেবার প্রতিটিতে প্রথম যোগ্য লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতিটি ক্ষেত্রে ক্যাশব্যাকের সর্বোচ্চ পরিমাণ ১০০ টাকা। ফলে তিনটি সেবায় যোগ্য লেনদেনের মাধ্যমে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড ও বিকাশ পেমেন্টে থাকছে অতিরিক্ত ছাড়। সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও এনআরবি ব্যাংকের কার্ড ব্যবহার করে নির্ধারিত রাইড ও ফুড অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ১০০ টাকা। ব্যাংকভেদে এ সুবিধা ব্যবহারের সংখ্যায় ভিন্নতা রয়েছে। বিকাশে ফুড অর্ডারে ন্যূনতম ৩৯৯ টাকা খরচে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত, সর্বোচ্চ দুইবার পাওয়া যাবে।
অন্যদিকে বাইক, কার ও সিএনজি রাইডে বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৩০ টাকা এবং ব্যবহার করা যাবে একবার।
আয়োজনটিতে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। পিকাবুর পক্ষ থেকে ১৫টি উপহার হ্যাম্পার এবং ওয়াওজার পক্ষ থেকে ৩৫টি ফ্রি পাশ দেওয়া হবে। অন্যদিকে হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় ১২ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
রাইড, ফুড ডেলিভারি ও পার্সেল সেবার পাশাপাশি গেমস, পুরস্কার এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে আয়োজনটি সাজানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও অ্যাপের মাধ্যমে এসব কার্যক্রমে অংশ নেওয়া যাবে।
