স্থাপনার সুরক্ষা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে ওয়াটার শিল্ড
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির ক্ষতি থেকে ভবন রক্ষায় হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল টেকনোলজি নিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্ট বাজারে এনেছে ‘ওয়াটার শিল্ড ’। ভবনে ড্যাম্প ধরা বা রডে মরিচা পড়ার আগেই অনাকাঙ্ক্ষিত পানির ক্ষতি ঠেকাতে কার্যকরী ভূমিকা রাখে এই সিমেন্ট।
নির্মাণকাজে পানি অপরিহার্য। কিন্তু ভবন তৈরি হয়ে যাওয়ার পর সেই পানিই ফাউন্ডেশন, দেয়াল ও ছাদে ঢুকে কাঠামোকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। সাধারণত ক্ষতি চোখে পড়ার পরই সমাধানের খোঁজ শুরু হয়। নির্মাণের সময়ই সুরক্ষার ব্যবস্থা রাখে শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড। আগে ভাবলে এগিয়ে থাকবেন। ড্যাম্প ধরার আগেই সুরক্ষা!
ওয়াটার শিল্ডের পেছনে কাজ করছে দুটি প্রযুক্তি। হাইড্রোফোবিক উপাদান পানির বিরুদ্ধে একটি প্রতিরোধী ঢাল তৈরি করে, আর এই সিমেন্ট ব্যবহারে বাড়তি কোনো কেমিক্যাল মেশানোর প্রয়োজন নেই। অন্যদিকে অ্যাকুয়া সিল টেকনোলজি কংক্রিটের ভেতরে ন্যানো-বন্ড তৈরি করে এবং মাইক্রো-ক্র্যাক ও সূক্ষ্ম ছিদ্র বন্ধ করে দেয়।
ওয়াটার শিল্ডের কার্যকারিতার ডেমো এবং ব্যবহারের মিশ্রণ পদ্ধতির ভিডিও দেখা যাবে শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড মাইক্রোসাইটে www.shahcement.com/watershield
শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড। ওয়াটার শিল্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি দিচ্ছে।

