Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

Advertisement

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মনিরুল ইসলাম। 

তার এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের প্রকৌশল পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন আইইবির ঢাকা কেন্দ্রের নেতৃত্বে যুক্ত হলো আইইউবিএটির একজন অভিজ্ঞ, দক্ষ ও শিক্ষাবিদ প্রকৌশলীর নাম।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে ড. মনিরুল ইসলাম ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী দুই বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।ড. মনিরুল ইসলাম একজন অভিজ্ঞ প্রকৌশলী, শিক্ষাবিদ ও গবেষক। 

দীর্ঘদিন ধরে তিনি প্রকৌশল শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত জ্ঞানচর্চা এবং প্রকৌশল পেশার মানোন্নয়নে কাজ করে আসছেন। আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে তিনি বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এ ছাড়াও, তিনি দীর্ঘদিন ধরে আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকৌশল বিভাগ—সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—আউটকাম বেজড এডুকেশন পদ্ধতির ভিত্তিতে ছয় বছরের জন্য  বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। প্রকৌশল শিক্ষার গুণগত মান, একাডেমিক উৎকর্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এই অর্জন আইইউবিএটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম