Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

Advertisement

ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠান দুটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫ অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। খাদ্য ও আনুষঙ্গিক খাতে এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতে আরএফএল সম্মাননা পায়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় এএমসিএল (প্রাণ) এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। আরএফএলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি সচিব আমিনুর রহমান।

আইসিএসবির তথ্য অনুযায়ী, কোম্পানির বার্ষিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করে স্বতন্ত্র বিচারকমন্ডলী পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে। এবারের আয়োজনে ২০২৫ সালের সুশাসন চর্চার পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড ও সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের বিষয়টি মূল্যায়ন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মনিরুল

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম