Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

Advertisement

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন গ্রহণ শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।

শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সাংবাদিকদের সম্মাননা জানাতে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের শীর্ষ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ২০২৫ সাল থেকে এ উদ্যোগটি গ্রহণ করেছে।

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রথম সিজনের জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানিয়েছেন, ২২ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন সাংবাদিকরা অনলাইনে agromediaaward.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। কোনো হার্ড কপি বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া কোনো একটি প্রতিবেদন অনলাইন ও প্রিন্ট- দুটি মিডিয়াতেই প্রকাশিত হলে যে কোনো একটি ক্যাটাগরিতে জমা দিতে হবে। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ এর প্রথম পুরস্কারজয়ী সাংবাদিক পাবেন এক লাখ টাকার সম্মানী। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারজয়ী সাংবাদিক পাবেন যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকার সম্মানী।

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষিব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, উদ্ভাবন, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত। এ উদ্যোগটি প্রাণ গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য তথ্যভিত্তিক সাংবাদিকতা উৎসাহিত করা এবং সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। 

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ সম্পর্কে বিস্তারিত তথ্য Bangladesh Agro-Industry Media Award-এর ফেসবুক পেজ থেকে জানা যাবে।  

Advertisement

Advertisement

আরও পড়ুন

নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম