Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

Advertisement

দেশের নির্মাণ শিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। 

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত করপোরেট নাইট-২০২৬ অনুষ্ঠান থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) আইএসও সনদ হস্তান্তর করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণ শিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণ শিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। 

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। 

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

শুরু হলো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম