Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৫ম ‘ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ’ অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৫ম ‘ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ’ অনুষ্ঠিত

Advertisement

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে “রিজিওনাল ইকোনমিক্স অ্যাট অ্যা ক্রসরোড: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ” (Regional Economics at a Crossroad: Challenges and Opportunities) শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক ‘৫ম ইস্ট ওয়েস্ট ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে।

২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে মোট ৪৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং যুক্তরাষ্ট্রের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী মূল প্রবন্ধে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ই. সোমনাথন ক্রমবর্ধমান তাপমাত্রা কিভাবে উৎপাদনশীলতা এবং দরিদ্র দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করেন। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনমিতিক রূপান্তর নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষকরা গ্রামীণ জীবিকা বিষয়ে তাদের গবেষণার ফলাফল তুলে ধরেন। 

এছাড়াও অন্যান্য অধিবেশনে বাণিজ্য, মানবসম্পদ, শ্রমবাজার, জ্বালানি, আর্থিক বাজার, জলবায়ু ঝুঁকি, জনস্বাস্থ্য, অভিবাসন, জেন্ডার এবং দুর্যোগ সহনশীলতা নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। 

সম্মেলনের বিশেষ অধিবেশনগুলোতে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. কায়সার এম. খান ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের উন্নয়ন গতিপথের তুলনামূলক চিত্র তুলে ধরেন।  যুক্তরাজ্যের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কনা লস্কর হক বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত একটি অধিবেশনে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের যাত্রা এবং এ প্রক্রিয়াকে সহজতর করার জন্য প্রয়োজনীয় সংস্কারসমূহ নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনে দিল্লি স্কুল অব ইকোনমিক্সের অর্থনীতির অধ্যাপক ড. রোহিণী সোমনাথন বলেন, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এ অঞ্চলের সমৃদ্ধির সবচেয়ে বড় অব্যবহৃত উৎস হতে পারে। বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. একে এনামুল হক গবেষণাকে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, জ্যঁ পেসমে দক্ষতা উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের (ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি) মধ্যে সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ, শিক্ষার সুযোগ এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীদের অবৈতনিক গৃহস্থালি কাজের স্বীকৃতি প্রদানের গুরুত্ব তুলে ধরেন। নীতি-নির্ধারণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে গবেষণার অপরিহার্য ভূমিকার কথা পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে এবারের কনক্লেভ শেষ হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৫ম ‘ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৫ম ‘ইকোনমিক্স রিসার্চ কনক্লেভ’ অনুষ্ঠিত

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত

আকিজ ভেঞ্চার গ্রুপের জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘মোজো প্রেজেন্টস গেমচেঞ্জার্স’ শুরু

আকিজ ভেঞ্চার গ্রুপের জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘মোজো প্রেজেন্টস গেমচেঞ্জার্স’ শুরু

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম