Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

বাজারে এলো রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৮:৫৭ পিএম

বাজারে এলো রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন

Advertisement

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট কুইক চার্জের সি১৫– কোয়ালকম এডিশন নিয়ে এসেছে। জ্যামিতিক গ্রেডিয়েন্ট ডিজাইনের সি১৫– কোয়ালকম এডিশনের ফোনটিতে আছে অক্টাকোর প্রসেসর, ৬.৫-ইঞ্চি এলসিডি ফুলস্ক্রিন ও আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা এবং এর ৪ জিবি র্যা ম+৬৪ জিবি রম ভ্যারিয়েন্টটির বাজারমূল্য হচ্ছে মাত্র ১২,৯৯০ টাকা এবং ৪ জিবি র্যা ম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটির বাজার মূল্য মাত্র ১৪,৪৯০ টাকা।

তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রযুক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করে দ্রুততম সময়ে ৫ কোটি গ্রাহক অর্জন করেছে রিয়েলমি। কোয়ালকম এডিশনের মেগা ব্যাটারির রিয়েলমি সি১৫ এর সম্পূর্ণ চার্জে দিবে ৪৪ ঘন্টা নিরবচ্ছিন্ন কল টাইম এবং ৪৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম। ১৮ ওয়াটের কুইক চার্জে মাত্র ৩০ মিনিটে ২৮ শতাংশ পর্যন্ত চার্জ নিতে সক্ষম এই ফোন।

রিয়েলমি সি১৫– কোয়ালকম এডিশনের আছে ৬.৫-ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে এবং এর স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ যা দিবে চমৎকার ভিউইং অভিজ্ঞতা। তরুণদের লাইফস্টাইলের সঙ্গে খাইয়ে নিবে এর দুটি নান্দনিক রং– মেরিন ব্লু ও সিগাল সিলভার।

রিয়েলমি সি১৫– কোয়ালকম এডিশন শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, অক্টাকোর প্রসেসর ও ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যা মে ১.৮ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করা যায়, যা দৈনন্দিন কাজে বা গেমিং-এ দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করবে। বাংলাদেশে ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যা ট্রিপল কার্ড স্লটের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

১৩ মেগাপিক্সেলের প্রধান ওয়াইড ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় বিশাল ফিল্ড অব ভিউ পাওয়া যাবে। পাশাপাশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও রেট্রো লেন্সের স্পেশাল ইফেক্টে তোলা যাবে চমৎকার সব পোর্ট্রেট। এছাড়াও সি ১৫– কোয়ালকম এডিশনের নাইটস্কেপ মোডে অসাধারণ ডিটেইলে রাতের ছবিতে তোলা যাবে। এছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে প্রাণবন্ত গ্রুপ সেলফি। ৩০ ফ্রেমে ১০৮০ পিক্সেলে ভিডিওর পাশাপাশি ক্যামেরায় আছে টাইম-ল্যাপ্স, এইচডিআর ও প্যানোসেলফি’র সুবিধা।

স্মার্টফোন বাজারে সফলভাবে স্থান করে নেওয়ার পাশাপাশি এআইওটি জগতেও দারুণভাবে পদচারণা শুরু করে রিয়েলমি ইতোমধ্যে ৫০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে। ব্র্যান্ডটি তাদের স্মার্টফোন এবং এআইওটি পণ্যের মেলবন্ধনে ‘১+৪+এন’ পণ্য কৌশলের পূর্ণ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় পণ্য হিসেবে একটি স্মার্টফোন, চারটি ক্যাটাগরির আইওটি পণ্য এবং আসন্ন ‘এন’ বা অসংখ্য এআইওটি এবং লাইফস্টাইল পণ্যের সমন্বয়ে কার্যকরী একটি ইকোসিস্টেম তৈরি করবে রিয়েলমি।

১১ নভেম্বর ২০২০ তারিখ থেকে দারাজে রিয়েলমি সি১৫– কোয়ালকম এডিশনের ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি স্পেশাল প্রাইজে প্রি-বুকিং শুরু হবে। এছাড়া ১১.১১ রিয়েলমি সুপার ফ্যান ফেস্টে রিয়েলমি সি১২, রিয়েলমি ৭প্রো-সহ রিয়েলমি স্মার্টফোনে চমৎকার অফার উপভোগ করতে পারবেন ফ্যানরা। বিস্তারিত জানতে ক্লিক: https://www.daraz.com.bd/shop/realmebangladesh

১৮ নভেম্বর থেকে পিকাবু’তে রিয়েলমি সি১৫– কোয়ালকম এডিশনের ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি স্পেশাল প্রাইজে প্রি-বুকিং শুরু হবে। প্রি-বুকিং এর জন্যে ক্লিক করুন: https://pkb.bz/realme। শিগগিরই দুটি ভ্যারিয়েন্টই দেশব্যাপী পাওয়া যাবে। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক: https://realmebd.com/brandshop/
 

Advertisement

রিয়েলমি

Advertisement

আরও পড়ুন

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম