Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৫:২২ পিএম

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Advertisement

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষে সোমবার অহিদুল ইসলাম তুষারের নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নেতারা।

কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র অহিদুল ইসলাম তুষারকে সভাপতি এবং বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩০তম ব্যাচের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের পারিবারিক সুরক্ষা আইন এবং সকল ক্ষেত্রেই ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ বিভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছে।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত এই কমিটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান ও সাবেক ছাত্রনেতা, অ্যাডভোকেট, ডাক্তারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলার মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের নেতারা রয়েছে।

কমিটির নেতারা শিগগিরই সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম