Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

অতীশ দীপঙ্করে ‘পাবলিক হেলথ: স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৪৮ পিএম

অতীশ দীপঙ্করে ‘পাবলিক হেলথ: স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত

Advertisement

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে পাবলিক হেলথ: স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জানুয়ারি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ড. এম. ইকবাল আর্সলান।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ। 

কী-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের পাবলিক হেলথ বিশেষজ্ঞ ড. ফরহাদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর ড. এম আতিকুল হক ও অ্যাসিসটেন্ট প্রফেসর ড. এম. মারুফ হক খান। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. ইকবাল আর্সলান বলেন, ‘খাদ্যাভ্যাসের কারণে আমারা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি প্রতিদিন।  তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। জনস্বাস্থ্যের অনুকুলে পাবলিক হেলথ পলিসি প্রণয়নের জন্য পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে লিয়াকত সিকদার বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে সকলের জন্য সমান চিকিৎসার সুযোগ সৃষ্টি নিশ্চিত করতে হবে। মানুষ যেন ভোগান্তির শিকার না হন। সাধারণ মানুষ প্রতিবছর শত কোটি টাকা শুধু চিকিৎসা বাবদ বিদেশে গিয়ে খরচ করেন, যা সত্যি দুঃখজনক। দেশের চিকিৎসাসেবার উপর আস্থা ফিরিয়ে আনতে হবে।’

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, আইএমসি এডভাইজর শাহারুল আলম মিনা এবং এমপিএইচসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 


 

Advertisement

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি সেমিনার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম