Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

জাতীয় পরিবেশ পদক পেয়েছে বুয়েট

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৮:১২ পিএম

জাতীয় পরিবেশ পদক পেয়েছে বুয়েট

Advertisement

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের দিন ৫ জুন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এসময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত ইসলাম উপস্থিত ছিলেন।

‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে জাতীয় পরিবেশ পদক ২০২০ জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ সম্পর্কিত গেজেট রাষ্ট্রপতির আদেশক্রমে ও উপসচিব ড. মো. মনসুর আলম স্বাক্ষরিত পাশ হয় ২৫ মে ২০২১।

Advertisement

জাতীয় পরিবেশ পদক পেয়েছে বুয়েট

Advertisement

আরও পড়ুন

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে নগদ ও ইউসিবির চুক্তি

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে নগদ ও ইউসিবির চুক্তি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বেসরকারিতে আইইউবিএটি পঞ্চম

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বেসরকারিতে আইইউবিএটি পঞ্চম

বিশ্ব হার্ট দিবসে আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব হার্ট দিবসে আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম