Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের প্রবেশ ঠেকাতে ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের প্রবেশ ঠেকাতে ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা ছাত্রদলের একাংশ। 

ছাত্রদল নেতা সোলাইমান বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি, মেঘনা উপজেলা পরিষদের বিগত স্বৈরাচার হাসিনার প্রেতাত্মা বাহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামে এখনো তাদের চেয়ার দখল করে আছেন। যারা এখনো ইউনিয়ন ভিত্তিক নৈরাজ্য করার চেষ্টা করছেন। সেই ইউনিয়নের চেয়ারম্যানরা নবাগত ইউএনওর সঙ্গে এক ধরণের পাঁয়তারা ও নৈরাজ্য সৃষ্টি করার প্লান করছে। সেই তৎপরতার প্রতিবাদে আমরা উপজেলা পরিষদে এসেছি এবং ইউএনওর সঙ্গে কথা বলেছি। 

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের এই উপজেলায় কোনো স্থান নেই। 

ছাত্রনেতার এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হলে, এ নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সোশ্যাল মিডিয়াসহ ইউনিয়ন পরিষদগুলোতে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান। এ সময় ছাত্রদলের সমর্থক ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

এদিকে একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। যদি আমরা স্যারের সঙ্গে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করি, প্রমাণ হয়, তাহলে প্রশাসন আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এ প্রসঙ্গে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপজেলা পরিষদে প্রবেশ বা কার্যক্রম বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। 

এছাড়া তার সঙ্গে কোনো চেয়ারম্যান নৈরাজ্য বা পাঁয়তারা করার চেষ্টা করেননি বলেও স্পষ্ট করেন তিনি।

Advertisement

আওয়ামী লীগ ছাত্রদল

Advertisement

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম