Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিংড়ায় দুটি সোঁতিজাল পুড়িয়েছে প্রশাসন

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

সিংড়ায় দুটি সোঁতিজাল পুড়িয়েছে প্রশাসন

Advertisement

নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে দুটি সোঁতিজাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার শেরকোল ইউনিয়নের সিধাখালী এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের দুটি জাল জব্দ ও বাঁশের অবকাঠামো উচ্ছেদ করে বিলের পানি চলাচল স্বাভাবিক করা হয়। পরে জাল দুটি জনসম্মুখে পুড়িয়ে দেয় প্রশাসন। 

সিংড়া উপজেলার সিধাখালী বিলে কতিপয় দুষ্কৃতকারী সোঁতিজাল পেতে মাছ শিকার করছেন- মুঠোফোনে এমন খবরে ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। 

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানা পুলিশসহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশগ্রহণ করেন। 

এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় জনতাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলসহ সরকারি জলাশয়গুলো উন্মুক্ত থাকবে। এখানে কোনো অবৈধপন্থায় মাছ ও জীববৈচিত্র্য ধ্বংসের সুযোগ নেই। নিষিদ্ধ চায়না ও সোঁতিজালের বিরুদ্ধে প্রশাসন সব সময়ই তৎপর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

আরও পড়ুন

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম