Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ হওয়া শওকত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে মিশকাত নামে একজনের মৃত্যু হয়। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শওকতের মৃত্যু হয়। 

মৃত মিশকাত বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বাসিন্দা। শওকতের পরিচয় জানা যায়নি। এছাড়া তানভীর নামে আরেকজন হাসপাতালের আইসিইউতে আছেন। তারা তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী ছিলেন। 

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে তিন শ্রমিক হাসপাতালের ছয়তলা ভবনের ওপর এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শওকতকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে এবং মিশকাত ও তানভীরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শওকত এবং মিশকাতকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন শওকতের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দীন বলেন, এসি বিস্ফোরণে দগ্ধ হওয়া মিশকাত আইসিইউতে চিকিৎসাধীন মারা গেছেন। এছাড়া তানভীর নামে অপর শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

বিশ্ব খাদ্য দিবসে ওয়েবিনারে ডা. মুশতাক দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম