মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
Advertisement
কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মেয়ের লাঠির আঘাতে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম (৪৮) ও মেয়ে রাবেয়া আক্তারকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ৯ নম্বর কাইমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাইমপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গাজী খোরশেদ আলম ওই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে নিহতের মেয়ে রাবেয়া আক্তারকে জিজ্ঞাসা করলে তিনি লাঠি দিয়ে কয়েকটি আঘাত করার কথা জানান। পরে তার বাবার মৃত্যু হয় বলে জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগমও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করেন চেয়ারম্যান।
কসবা থানার সেকেন্ড অফিসার হারুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও মেয়েকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
