Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই যোদ্ধাদের ওপর হামলা, কিশোরগঞ্জে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

জুলাই যোদ্ধাদের ওপর হামলা, কিশোরগঞ্জে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

Advertisement

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে  ব্লকেড কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।

শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার সামনের সড়ক ও শহরের কালীবাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান জুলাই যোদ্ধারা।

এ সময় জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা ‘জুলাই সনদ’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদের মধ্যে জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়—একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলা

ভিজিএফ কার্ড ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলা

গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ-১ আসন গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে সুনসান নীরবতা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে সুনসান নীরবতা

আরও পড়ুন

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম