Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জ-১ আসন

গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:২০ এএম

গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

Advertisement

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে শহরের রেলস্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার–ফেস্টুন নিয়ে দলের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

শোভাযাত্রা চলাকালে গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফ বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়— সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ

নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

আরও পড়ুন

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম