Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

Advertisement

গলাচিপায় বিরোধপূর্ণ সরকারি খাসজমিতে গণঅধিকারের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০), সুজনসহ (২৫) ১৫ জন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, উপজেলার আমখোল ইউনিয়নের বাদুরা বাজারে খোকন মৃধা ও বাবুল হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে সীমানা বিরোধ চলছিল। দুইজনেরই জমির সামনে বাদুরা বাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে। ওই সরকারি জমিতে গণঅধিকার পরিষদের লোকজন ঘর উত্তোলন করতে গেলে বাবুল হাওলাদারের লোকজন বাধা দেয়। দুইপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদার জানান, বাদুরা বাজারে আমাদের ৪৬ শতাংশ জমি রয়েছে। শুক্রবার দুপুরে গণঅধিকার নেতা এমদাদের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধভাবে ঘর তুলতে যায়। আমরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গণঅধিকারের সদস্য সচিব এমদাদ হোসেন জানান, সরকারি খাসজমিতে গণঅধিকারের অফিস ঘর নির্মাণ করতে গেলে বাবুল হাওলাদারের লোকজন হামলা চালিয়ে আমাদের ১০ জন কর্মীকে আহত করেছে।

অপরদিকে খোকন মৃধা জানান, আমার মালিনাধীন জমির সামনে হাট-বাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে। ওই জমির পাশেই বাবুল হাওলাদারের জমি। বাবুল হাওলাদার ওই সরকারি জমি জোর করে দখলে নিতে চায়।

ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন মোবাইল ফোনে জানান, আজকে বন্ধের দিনে, ঘটনাস্থলে না গিয়ে আমি কিছুই বলতে পারব না। এ বিষয়ে আমার কিছুই জানা নাই।

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ

রুমিন ফারহানার বিরুদ্ধে আ. লীগের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ

রুমিন ফারহানার বিরুদ্ধে আ. লীগের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

আরও পড়ুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম