Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবদলের দুই নেতাকে শোকজ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

যুবদলের দুই নেতাকে শোকজ

Advertisement

গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনে শৈথিল্য এবং যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবার ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ ও সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে একই ঘটনায় জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে শোকজ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২০ অক্টোবর) ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়।

প্রসঙ্গত, শোকজের ঠিক দুই দিন আগে গত রোববার (১৯ অক্টোবর) বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের গাড়িবহরে স্থানীয় যুবদল নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। এ হামলায় একে আজাদের বহরের একটি গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনার পরপরই জেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে শোকজ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা

সরকারি গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক অডিটর নাছির উদ্দিন কারাগারে

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক অডিটর নাছির উদ্দিন কারাগারে

ফরিদপুরে ছাত্রশিবিরের ৮৫০ কুরআন বিতরণ

ফরিদপুরে ছাত্রশিবিরের ৮৫০ কুরআন বিতরণ

অ্যাডভোকেট মোসাদ্দেকের রহস্যজনক মৃত্যু

অ্যাডভোকেট মোসাদ্দেকের রহস্যজনক মৃত্যু

খালে বাধ দিয়ে যুবদলের সাবেক নেতার মাছ চাষ

খালে বাধ দিয়ে যুবদলের সাবেক নেতার মাছ চাষ

রাতে বাসর, সকালে মিলল বরের লাশ

রাতে বাসর, সকালে মিলল বরের লাশ

আরও পড়ুন

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম