Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অ্যাডভোকেট মোসাদ্দেকের রহস্যজনক মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ এএম

অ্যাডভোকেট মোসাদ্দেকের রহস্যজনক মৃত্যু

অ্যাডভোকেট মোসাদ্দেক। ফাইল ছবি

Advertisement

ফরিদপুর জেলার এজিপি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর শহরের কাছে বদরপুর (মন্ত্রীর বাড়ির কাছে)  এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মোসাদ্দেক বশির ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ছিলেন। কানাইপুর গিয়েছিলেন জামায়াতের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মোটর সাইকেলে ফেরার পথে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এদিকে সরকারি এই আইন কর্মকর্তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। মোসাদ্দেক বশির মারা গেলেও তার সঙ্গে থাকা আইনজীবী মজিবর পায়ে সামান্য আঘাত পেয়েছেন। 

নিহতের স্বজনরা জানান, তিনি অল্প দিনেই অনেক জনপ্রিয় আইনজীবী হয়ে উঠেন। তার জনপ্রিয়তা অনেকেই ভালোভাবে নিতে পারেননি। যা তিনি প্রায়ই স্বজনদের বলতেন। 

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, তার সামনে মোটর সাইকেলটি চলছিল। তার পেছনে থাকা একটি ট্রাক হঠাৎই অটোকে ওভারটেক করে মোটরসাইকেলটিকে পেছন থেকে আঘাত করে চলে যায়। এতে করে মোটরসাইকেলের পেছনে বসা মোসাদ্দেক বশির ট্রাকে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তিনি দুজনকে উদ্ধার করে ফরিদপুরের ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। 

মোসাদ্দেক বশিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সমিতির সদস্যরা, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও স্বজনরা ভিড় জমান হাসপাতালে। সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক ঘটনার। বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না কেউই। সবাই বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা

সরকারি গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক অডিটর নাছির উদ্দিন কারাগারে

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক অডিটর নাছির উদ্দিন কারাগারে

ফরিদপুরে ছাত্রশিবিরের ৮৫০ কুরআন বিতরণ

ফরিদপুরে ছাত্রশিবিরের ৮৫০ কুরআন বিতরণ

খালে বাধ দিয়ে যুবদলের সাবেক নেতার মাছ চাষ

খালে বাধ দিয়ে যুবদলের সাবেক নেতার মাছ চাষ

রাতে বাসর, সকালে মিলল বরের লাশ

রাতে বাসর, সকালে মিলল বরের লাশ

ফরিদপুর সদর আসনে নির্বাচনি গণসংযোগ নায়াব ইউসুফের

ফরিদপুর সদর আসনে নির্বাচনি গণসংযোগ নায়াব ইউসুফের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম