Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ছবি: যুগান্তর

Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাচ্চু গ্রুপের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হয়। 

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

আরও পড়ুন

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম