Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর...

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর...

Advertisement

ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি। পরে স্থানীয়রা ওই নারীর সঙ্গে তার বিয়ে দিয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে বাতানখাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা ওই জামায়াত নেতাকে আটক করেন।

বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. হুমায়ন ও সাবেক মেম্বার আছিউল হক।

ধরা পড়া ওই জামায়াত নেতা হলেন উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. শোয়াইব। তিনি পেশায় একজন স্থানীয় পল্লি চিকিৎসক। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা শোয়াইব ওই বিধবা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করে অনৈতিক কাজ করছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে ওই জামায়াত নেতা ও বিধবা নারীর সম্মতিতে কাজী ডেকে বিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম জানান, এ সমস্ত অপকর্মের দায় জামায়াত নেবে না। তবে ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ঘটনাটি শুনেছি। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেন সেই সাথী

নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেন সেই সাথী

৫৮ বছরেও কাটেনি লিফটম্যান সংকট শেবাচিমে ১৫ লিফটের ৭টিই বন্ধ, ভোগান্তি

শেবাচিমে ১৫ লিফটের ৭টিই বন্ধ, ভোগান্তি

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম